তিস্তা
প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন এবং প্রয়োজনীয় সহায়তা
করবে জামায়াত। এছাড়া চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক
হল ও ১ হাজার
শয্যার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শেষ
হবে বলে প্রত্যাশা করেন
জামায়াত আমির।
মঙ্গলবার
(১৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১৫ আসনের বাসিন্দাদের
মাঝে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন
ডা. শফিকুর রহমান।
তিনি
আরও বলেন, কিছু দেশ বাংলাদেশের
জন্য কোনো অবদান না
রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিলো। অথচ চীন দেশের
অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেকটা
নিঃশব্দে। জামায়াত আমির চীনের রাষ্ট্রদূতের
প্রতি আরও উদ্যোগী হয়ে
সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি
আরও জানান, নতুন করে কোনো
দেশের আধিপত্যের বোঝা সহ্য করবে
না জামায়াত। প্রত্যাশা করেন, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়নে একসাথে কাজ করবে দুই
দেশ।
অনুষ্ঠানে
উপস্থিত চীনের রাষ্ট্রদূত জানান, দুই দেশের বন্ধুত্ব
জনগণের হৃদয়ে মিশে গেছে। তিস্তা
চুক্তি এগিয়ে নিতে চায় চীন।
সেক্ষেত্রে জামায়াতের সহায়তা ও সমর্থন প্রত্যাশা
করে চীন।
রাষ্ট্রদূত
বলেন, আমরা একসাথে সম্পর্ক
এগিয়ে নিবে দুদেশ। নতুন
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সফল হবে তারা।

logo-2-1757314069.png)
