লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ ভাড়া কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৯:০২
নৌ-পথে বাড়তি ভাড়া
নিয়ে কোনো অভিযোগ নেই
উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী
রাজিব আহসান জানিয়েছেন, দক্ষিনাঞ্চলে স্বস্তির ঈদ যাত্রায় লঞ্চের
নির্ধারিত ভাড়া থেকেও ১০
শতাংশ ভাড়া কমিয়েছে সরকার।
মঙ্গলবার
(১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন
শেষে তিনি এ কথা
জানান। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনা এড়াতে লঞ্চগুলোর ফিটনেস পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। এবার নৌপথে ঈদযাত্রা অন্য সময়ের তুলনায়
স্বস্তিদায়ক ও আনন্দদায়ক হবে।
সদরঘাটের
চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট
চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে স্থায়ী করার পরিকল্পনা রয়েছে
বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

logo-2-1757314069.png)
