Logo
×

জাতীয়

‘জ্বালানি চাহিদা অনুযায়ী দেয়া হচ্ছে, কোনো ঝামেলা থাকার কথা নয়’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৮:৫৭

‘জ্বালানি চাহিদা অনুযায়ী দেয়া হচ্ছে, কোনো ঝামেলা থাকার কথা নয়’

জ্বালানির রেশনিং বন্ধ করে চাহিদা অনুযায়ী দেয়া হচ্ছে। এখন কোনো ঝামেলা থাকার কথা নয় বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত বাজেট, জ্বালানি কিছু সামাজিক বিষয় যেগুলো সমাজে উদ্বেগ সৃষ্টি করছে সেসব নিয়ে  বেঠকে আলোচনা হয়েছে। ঈদকেন্দ্রিক জনভোগান্তি কমাতে কী করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। নিয়ে কিছু সিদ্ধান্তও হয়েছে।


তিনি বলেন, সমাজে কিছু অরাজকতা হচ্ছে, সেসব কীভাবে নিয়ন্ত্রণ করা যায়- নিয়ে আলোচনা হয়েছে। জ্বালানির রেশনিং বন্ধ করে চাহিদা অনুযায়ী দেয়া হচ্ছে। এখন কোনো ঝামেলা থাকার কথা নয়।


প্রধানমন্ত্রীকে সব মন্ত্রণালয় জানিয়েছে অবস্থা নরমাল এবং সুন্দর থাকবে। সামাজিক, আইনশৃঙ্খলা, বাজার পরিস্থিতি সব সুন্দর থাকবে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মন্ত্রীরা।


পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ঈদ সুন্দরভাবে করতে সবার আন্তরিকতা সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। ঈদ উপলক্ষে সর্বদা জনস্বার্থে জনগণের প্রয়োজনে সব সময় কথা বলেছি এবং পাশে থেকেছি, এখন আরও দায়িত্ব নিয়ে পাশে থাকবো।