রেলে ঈদযাত্রা
সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৬:২৬
অনলাইনে টিকিট প্রাপ্তিতে কিছুটা জটিলতার বিষয়টি বাদ দিলে এবারের ঈদযাত্রায় রেলপথে বড় কোনো ভোগান্তি নেই। বিশেষ কোনো ঝামেলা ছাড়াই হাসি মুখে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
সোমবার (১৬ মার্চ) সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়,
নাড়ির টানে বাড়িমুখী মানুষের উপচে পড়া ভিড়। স্টেশনে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে;
প্রত্যেকের টিকিট যাচাই করে তবেই প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশেষ কারণ ছাড়া টিকিটবিহীন কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না রেল কর্তৃপক্ষ।

logo-2-1757314069.png)
