পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:১১
পাকিস্তানের
বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় পাওয়ায় বাংলাদেশ
ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েন
প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার (১৫ মার্চ) মিরপুরে
শেরে বাংলায় পাওয়া এই ঐতিহাসিক জয়ে
ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন
জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি
বলেছেন, “পাকিস্তানের বিরুদ্ধে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে
জয় পেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ ২-১ ব্যবধানে
ওয়ানডে সিরিজ জিতেছে।”
“বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমান করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্য জয়যাত্রা অব্যাহত থাকবে।”

logo-2-1757314069.png)
