Logo
×

জাতীয়

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৩৯

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর শহীদ মিনারের উপরে পূর্ব শত্রুতার জেরে গুলি করে ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পথচারীরা।

 

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান।

 

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. ঈশান জানান, শহীদ মিনার উপরে পূর্ব শত্রুতার জের ধরে তিন থেকে চার জন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে ওসেকে ভর্তি দেয় চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে মারা যায় সে। 

 

তিনি আরও জানান, রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে। 

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শহীদ মিনারের উপর থেকে এক যুবক গুলিবিদ্ধ ছুরিকাঘাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে ওসেকে তিনি মারা যান।