Logo
×

জাতীয়

চলাচলের অনুপযোগী ফুটওভার ব্রিজগুলো দ্রুত উপযোগী করা হবে: সড়কমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০০:১৯

চলাচলের অনুপযোগী ফুটওভার ব্রিজগুলো দ্রুত উপযোগী করা হবে: সড়কমন্ত্রী

রাজধানীতে চলাচলের অনুপযোগী ফুটওভার ব্রিজগুলো দ্রুত সময়ের মধ্যে উপযোগী করা হবে বলে মন্তব্য করছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিউমার্কেটে ফুট ওভার ব্রিজ উদ্বোধনের সময় এই কথা বলেন তিনি। তিনি বলেন, রাস্তা পারাপারের অসুবিধা বিবেচনায় ফুট ওভার ব্রিজটি করা হয়েছে। ঈদে জনভোগান্তি কমাতে এটি সহায়ক হবে। তবে কোনো অবস্থাতেই ফুটওভার ব্রীজে অস্থায়ী দোকান করা যাবে না।

এ সময় ঈদের পর নিউমার্কেট এলাকার ফুটপাত নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।