Logo
×

জাতীয়

ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৮

ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের সরকারি বাসায় ইফতার ও ডিনারে অংশ নিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক প্রেসসচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিন্টো রোডের সরকারি বাসা ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে উঠবেন ফাওজুল কবির খান। দায়িত্ব পালন শেষে সরকারি বাসা ছাড়ার আগে সহকর্মী ও ঘনিষ্ঠদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আড্ডায় মিলিত হন তিনি।