Logo
×

জাতীয়

আজ অমর একুশে বইমেলা শুরু; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫

আজ অমর একুশে বইমেলা শুরু; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক বাংলাদেশপ্রতিপাদ্য নিয়ে অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে আজ। বেলা ২টায় প্রথমবারের মতো প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলার উদ্বোধন শেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।

এবারের বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশন প্রতিষ্ঠান। যার ৮১টি বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৪৬৮টি সোহরাওয়ার্দী উদ্যান অংশে। গত বছর মেলায় অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান।

মেলায় লিটল ম্যাগাজিন চত্বরের অবস্থান থাকছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে ৮৭টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুচত্বরে থাকছে ৬৩টি প্রতিষ্ঠান এবং ১০৭টি ইউনিট। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। এছাড়া ছুটির দিন বেলা ১১টা থেকে শুরু হয়ে বইমেলা চলবে যথারীতি রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না মেলাপ্রাঙ্গণে।

প্রতি শুক্র শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মেলায় থাকবেশিশুপ্রহর অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে শিশুকিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতারও আয়োজন থাকছে।

বরাবরের মতো এবারের বইমেলায়ও বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্য প্রতিষ্ঠানগুলো ২৫% কমিশনে বই বিক্রি করবে।