Logo
×

জাতীয়

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মোনিওয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১ (৫.১)।