Logo
×

জাতীয়

বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পে যেকোনো মুহূর্তে কাজ শুরু করবে চীন: রাষ্ট্রদূত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫২

বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পে যেকোনো মুহূর্তে কাজ শুরু করবে চীন: রাষ্ট্রদূত

বাংলাদেশ সরকার চাইলে যেকোনো মুহূর্তে তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে চীন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

​আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

​তিস্তা ইস্যুর পাশাপাশি ভূ-রাজনৈতিক বিষয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ বেইজিং মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। ইয়াও ওয়েন বলেন, "যেকোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক যদি তৃতীয় কোনো পক্ষের লক্ষ্যবস্তু (টার্গেট) হয়, তবে তা ব্যর্থ হতে বাধ্য।"

​আগামী দিনে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।