Logo
×

জাতীয়

আইন-শৃঙ্খলা ও অপতথ্য সেলে বিভিন্ন বাহিনী ও বিভাগের ১০ কর্মকর্তা অন্তর্ভুক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮

আইন-শৃঙ্খলা ও অপতথ্য সেলে বিভিন্ন বাহিনী ও বিভাগের ১০ কর্মকর্তা অন্তর্ভুক্ত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলে বিভিন্ন বাহিনী ও বিভাগের ১০ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। উক্ত সেলে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও সংস্থা থেকে একজন করে প্রতিনিধি দায়িত্ব পালন করছেন।

তবে সেলের কর্মপরিধি ব্যাপক ও অত্যন্ত পরিশ্রমসাধ্য হওয়ায় সেল পরিচালনার জন্য অতিরিক্ত কর্মকর্তা প্রয়োজন। এই কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে আইসিটি বিভাগ থেকে একজন উপসচিব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‍্যাব থেকে একজন করে মেজর পদমর্যাদার কর্মকর্তা, আনসার ও ভিডিপি থেকে দুজন এবং পুলিশ বিভাগ থেকে চারজন এসপি পদমর্যাদার কর্মকর্তা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত কর্মকর্তাদের মনোনয়ন দিতে অনুরোধ জানানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।