হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯
ঢাকা-১১ আসনে জামায়াতে
ইসলামী সমর্থিত ১১-দলীয় নির্বাচনি
জোটের এক সমাবেশে শহীদ
ওসমান হাদির বোন পরিচয়ে এক
নারীর বক্তব্য দেওয়া নিয়ে রহস্য ও
বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শবনম খাদিজা নামের
ওই নারী জনসভায় নাহিদ
ইসলামের পক্ষে ভোট চাইলেও শহীদ
হাদির পরিবার দাবি করেছে—ওই
নারী তাদের পরিবারের কেউ নন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় অনুষ্ঠিত ওই নির্বাচনি সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন। সেখানে শবনম খাদিজা নিজেকে ওসমান হাদির বোন হিসেবে পরিচয় দিয়ে আবেগঘন বক্তব্য দেন এবং জোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
ওই
নারীর ভাষণের ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম
ফেসবুকে একটি পোস্ট করেন
শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সেখানে তিনি ওই নারীকে
‘ভুয়া’ বলে উল্লেখ করে
তীব্র প্রতিবাদ জানান।
শম্পা
তার পোস্টে উল্লেখ করেন, “শহীদ ওসমান হাদি
তার জীবদ্দশায় কোনও রাজনৈতিক দলের
সাথে যুক্ত ছিলেন না। তাই রাজনৈতিক
দলগুলোকে নিজ স্বার্থে শহীদ
ওসমান হাদির নাম ব্যবহার না
করার অনুরোধ জানাচ্ছি। তবে কেউ যদি
ব্যক্তিগতভাবে তার আদর্শ ধারণ
করে, তাতে আমাদের কোনও
বাধা নেই।”
ইনকিলাব
মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল
জাবের ওসমান হাদির স্ত্রীর এই পোস্টটি শেয়ার
করেন। সেখানে তিনি মন্তব্য করেন,
“পরিবারের দেওয়া তথ্যমতে, বক্তব্য দেওয়া ওই নারী হাদি
ভাইয়ের তিন বোনের কেউ
নন।”
সমাবেশে
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শবনম খাদিজা নামের
ওই নারী কীভাবে মঞ্চে
উঠলেন এবং কে তাকে
‘হাদির বোন’ হিসেবে পরিচয়
করিয়ে দিলেন, তা নিয়ে জোটের
ভেতর ও বাইরে নানা
প্রশ্ন উঠছে। তবে জামায়াত বা
জোটের পক্ষ থেকে এ
বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক
কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। ওই নারীর প্রকৃত
পরিচয় নিয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

logo-2-1757314069.png)
