Logo
×

জাতীয়

নির্বাচন: ৩২ নির্বাহী ম্যাজিট্রেটকে ৮ বিভাগে পদায়ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৭

নির্বাচন: ৩২ নির্বাহী ম্যাজিট্রেটকে ৮ বিভাগে পদায়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনের জন্য দেশের ৮ বিভাগে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলমের সই করা প্রজ্ঞাপনে এই পদায়নের অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় তাদের নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

পদায়নপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৪ জন করে, বরিশাল ও রংপুর বিভাগে ৩ জন করে, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার নিজ নিজ বিভাগের চাহিদা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পদায়ন করবেন। পদায়নের পর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের যোগদান ও রিপোর্ট করতে হবে।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।