কনটেন্ট
ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা
কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে।
রোববার (১৭ মে) বিকেল
সাড়ে পাঁচটার দিকে কারিনার বাবা
ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়
কায়সার হামিদকে মরদেহ নিতে দেখা যায়।
জানা
গেছে, মরদেহ প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় নেয়া হবে। পরে
বনানী ডিওএইচএস মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
এর
আগে গত ১৫ মে
রাতে লিভার-সংক্রান্ত জটিলতার কারণে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারিনার। এরও
আগে গত ৮ মে
রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা। পরিস্থিতি ভালো
না হওয়ার কারণে দেশের বাইরে নেয়ার পরিকল্পনা করে তার পরিবার।
পরে ১১ মে রাতে
এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর থেকে চেন্নাই নেয়া
হয় তাকে।
কারিনার
চিকিৎসার ব্যাপারে ওই সময় তার
পরিবার থেকে জানানো হয়েছিল,
তার দুই ভাইয়ের রক্ত
পরীক্ষা করা হয়েছে। এর
মধ্যে একজন লিভার ডোনেট
করবেন বোন কারিনাকে।
পরিবার
সূত্রে জানা যায়, শুরুতে
জ্বর হয় কারিনার। পরে
শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে
হেপাটাইটিস এ এবং ই
জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার
অবনতি হলে আইসিইউতে নেয়া
হয় এবং পরে লাইফ
সাপোর্টে নেয়া হয় কারিনাকে।
প্রসঙ্গত, হাস্যরসাত্মক কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের মধ্যে খ্যাতি লাভ করেন কারিনা। অভিনয়ও করেছেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি রয়েছে। তার কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

logo-2-1757314069.png)
