Logo
×

স্বাস্থ্য

৬ মাসের মধ্যে দেশের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত হবে

স্বাস্থ্যমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:৫০

৬ মাসের মধ্যে দেশের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত হবে

আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি রোগীদের যেন ঢাকা যেতে না হয়, সেজন্য সব উপজেলা হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আগামীতে নরসিংদীতে এক হাজার শয্যার হাসপাতাল করা হবে বলে। জনগণের সার্বিক উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।