Logo
×

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৯ জন।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর তিনজনই ঢাকা বিভাগের। দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে।