Logo
×

স্বাস্থ্য

হাসপাতালের পরিচালক পদে যোগ দিতে এসে ভুয়া ডাক্তার আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৪:৩৭

হাসপাতালের পরিচালক পদে যোগ দিতে এসে ভুয়া ডাক্তার আটক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে এসে আটক হন এরফান জামান নূর (৩৫) নামে এক ভুয়া ডাক্তার। 


সোমবার বেলা ১১.৩০ এ তাকে আটক করা হয়। 


এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা -১ শাখার ভুয়া প্রজ্ঞাপন ইস্যু করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে আসেন এরফান। 


বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে।