Logo
×

শিক্ষা

২০২৮ সালে প্রাথমিকে নতুন কারিকুলাম: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২২:২৬

২০২৮ সালে প্রাথমিকে নতুন কারিকুলাম: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ডিজাইন, পাইলটিং ও প্রশিক্ষণ শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে এবং নতুন কারিকুলামে ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) আয়োজিত 'শিক্ষা ও গবেষণা' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা জানান। প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, চলমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের শেখানোর জায়গা থেকে অনেক দূরে নিয়ে গেছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা কেবল শ্রেণিকক্ষে আবদ্ধ থাকবে না।

ববি হাজ্জাজ বলেছেন, এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে, শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষাব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সব কর্মকর্তাদের।