Logo
×

শিক্ষা

বাকৃবিতে ‘ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার’ স্থাপনে চুক্তি স্বাক্ষর

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:৩৯

বাকৃবিতে ‘ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার’ স্থাপনে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি আইইএলটিএস কার্যক্রমকে আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে ‘ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার’ স্থাপনের লক্ষ্যে বাকৃবি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


শনিবার (৯ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিআরপি সংলগ্ন পুরাতন ডে কেয়ার সেন্টার ভবনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর স্টিফেন ফোর্বস-এর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।


বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরিচালক, ব্রিটিশ কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে এই রেজিস্ট্রেশন সেন্টার স্থাপিত হলে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাম্পাসের অভ্যন্তরেই আইইএলটিএস সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এ অঞ্চলের উচ্চশিক্ষা, গবেষণা ও বিদেশে গমনেচ্ছুদের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে।


তিনি আরও বলেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর সঙ্গে ভবিষ্যতে বাকৃবির সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।