Logo
×

শিক্ষা

নোট-গাইডের প্রয়োজন থাকবে না এমন শিক্ষাব্যবস্থা গড়ে উঠছে: মন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৯:০৫

নোট-গাইডের প্রয়োজন থাকবে না এমন শিক্ষাব্যবস্থা গড়ে উঠছে: মন্ত্রী

আগামীতে এমন শিক্ষাব্যবস্থা গড়ে উঠছে, যেখানে নোট-গাইডের প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (৮ মে) দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা এমন দিকে এগোচ্ছে, যেখানে নোট-গাইডের প্রয়োজন থাকবে না। শিক্ষকরা যে নির্দেশনা দেন-‘এই নোট-গাইড পড়তে হবে’-এ ধরনের প্রবণতা বন্ধ করতে হবে।

তিনি বলেন, শিক্ষকদের সহযোগী বইয়ের তালিকা দিতে হবে, শিক্ষার্থীরা সেগুলো কিনবে এবং পড়বে। বই ব্যবসাকে শিল্প হিসেবে স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে সরকারের কোনো আপত্তি নেই। তিনি আরও বলেন, দেশে তুলনামূলক কম দামে বই ছাপানো ও বিক্রি করা যায়। মুদ্রণশিল্পে সবাইকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। শিক্ষামন্ত্রী প্রকাশকদের উদ্দেশে বলেন, আপনারা বইয়ের ব্যবসা করুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তবে বই ছাপানোর ক্ষেত্রে মানসম্মত কাগজ ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।