Logo
×

শিক্ষা

‎পাবিপ্রবিতে ৮ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

Icon

‎পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ২১:৩৩

‎পাবিপ্রবিতে ৮ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

‎‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ক্রীড়া কার্যক্রমে স্থবিরতা ও নানা সমস্যার সমাধান চেয়ে ৮ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

‎বুধবার (৬ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

‎তাদের দাবি সমূহ হল–

‎১। এই চরম ব্যর্থতার দায় স্বীকার করে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে অপসারণ নিশ্চিত করতে হবে।

‎২। সংশ্লিষ্ট চিঠি ইস্যুকারী প্রতিষ্ঠানের নিকট থেকে কেন পাবিপ্রবিতে চিঠি প্রেরণ করা হয়নি, তার লিখিত ব্যাখ্যা সংগ্রহ করে তা অফিসিয়ালি প্রকাশ করতে হবে।

‎৩। নভেম্বর ২০২৫ সালে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও "ম্যান অব দ্য ম্যাচ" পুরস্কার অবিলম্বে বিজয়ীদের হাতে তুলে দিতে হবে।

‎৪। শারীরিক শিক্ষা দপ্তরে জরুরি ভিত্তিতে একজন যোগ্য ফিজিক্যাল ইন্সট্রাকটর নিয়োগ দিতে হবে।

‎৫। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ও প্রত্যাশিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং ক্রিকেট টুর্নামেন্ট এর দ্রুত আয়োজন করতে হবে।

‎৬। খেলাধুলার প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি বেল, নেট, জার্সি, প্র্যাকটিস সামগ্রী ইত্যাদি) অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ নিশ্চিত করতে হবে।

‎৭। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দ্রুত মাটি ফেলে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে এবং পানি নিষ্কাশনের (ড্রেনেজ) কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎৮। মন্দির সংলগ্ন মাঠটি দ্রুত সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তুলতে হবে।