Logo
×

শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অফিস ইকুইপমেন্ট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৫২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অফিস ইকুইপমেন্ট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘অফিস ইকুইপমেন্ট বিতরণ অনুষ্ঠান ২০২৬’ সম্পন্ন হয়েছে। 


বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় ভিসি সচিবালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।


অনুষ্ঠানের শুরুতে পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য দেন।


প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে গতি ও আধুনিকায়ন নিশ্চিত করতে বিতরণকৃত যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের যথাযথভাবে প্রশিক্ষিত ও অবগত থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


তিনি আশা প্রকাশ করেন, এসব অফিস ইকুইপমেন্ট ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করে তাদের হাতে নতুন সরঞ্জামাদি তুলে দেন তিনি।


অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, কো-অর্ডিনেটর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ক্রয় কমিটির সদস্য, ভারপ্রাপ্ত প্রক্টর, ভারপ্রাপ্ত ট্রেজারার, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালকসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ৭২টি সেকশনে মোট ৬৫টি ল্যাপটপ, ৭০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ৬০টি ফটোকপিয়ার মেশিন বিতরণ করা হয়েছে।