Logo
×

শিক্ষা

যবিপ্রবির অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যান কোরবান আলী

Icon

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭

যবিপ্রবির অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যান কোরবান আলী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজ্ঞান অনুষদের ডীন ও রসায়ন বিভাগের বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কোরবান আলী।


রবিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়, বিজ্ঞান অনুষদের ডীন ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কোরবান আলীকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।


চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ড. মো. কোরবান আলী বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি মাত্র ব্যাচ নিয়ে বিভাগটি যাত্রা শুরু করেছে। নতুন বিভাগ হওয়ায় এখানে পর্যাপ্ত শিক্ষক ও পর্যাপ্ত ল্যাব সুবিধার ঘাটতি রয়েছে। আমি দায়িত্বে থাকাকালে শিক্ষকের সংখ্যা বৃদ্ধি ও পর্যাপ্ত ল্যাব সুবিধা নিশ্চিত করে বিভাগটিকে উপযুক্ত জায়গায় পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। এটি আমাদের দেশের প্রেক্ষাপটে একটি সম্ভাবনাময় বিভাগ। আমি আমাদের শিক্ষার্থীদের জন্য সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত করতে চাই। 


উল্লেখ্য, ড. মো. কোরবান আলী জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে  পিএইচডি ডিগ্রি অর্জন করেন।