Logo
×

শিক্ষা

জাবিপ্রবিতে উপাচার্যের একান্ত সচিবকে ‘লাঞ্ছনা’, থানায় জিডি

Icon

জাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪

জাবিপ্রবিতে উপাচার্যের একান্ত সচিবকে ‘লাঞ্ছনা’, থানায় জিডি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উপাচার্যের একান্ত সচিবকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে  প্রতিষ্ঠানটির এক শিক্ষকের বিরুদ্ধে। 


সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা-র বিরুদ্ধে উপাচার্যের একান্ত সচিব মাহবুব আলম লাঞ্ছনার ঘটনায় থানায় জিডি (সাধারণ ডায়েরি) হয়েছে বলে জানা গিয়েছে। 


বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘটনাটি ঘটে৷ 


প্রত্যক্ষদর্শী জানান, ঐদিন বিকালে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে সৈয়দ নাজমুল হুদা ও মাহবুব আলমকে রাগান্বিত ও উত্তেজিত অবস্থায় দেখতে পান৷ একপর্যায়ে ভুক্তভোগীর ফোনটি অভিযুক্ত শিক্ষক কেড়ে নিয়ে ছাত্রদলের আহবায়কের হাতে দেন এবং ফোনটিকে চেক করতে বলেন ৷ 


কিন্তু ছাত্রদলের আহ্বায়ক ফোনটি চেক না করে পুনরায় আবার ভুক্তভোগীর হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেয়৷ ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল লেখালেখি করছে৷ 


এব্যাপারে উপাচার্যের একান্ত সচিব মাহবুব আলম বলেন," প্রশাসনকে আমি বিষয়টি অবগত করেছি৷ যা করার প্রশাসন করবে।" 


ঘটনাটির পরদিন থেকে সৈয়দ নাজমুল হুদা ক্যাম্পাসে অনুপস্থিত৷ তার ছুটির বিষয়ে জাবিপ্রবি উপ-উপাচার্য ও রেজিস্ট্রার অবগত নয় বলে জানিয়েছেন৷ 


মারধরের বিষয়ে সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা বলেন,"মোবাইল পকেট থেকে বের করে সে রেকর্ডিং চালু করেছে৷ তখন আমি মোবাইলটা নেই৷ শাকিলকে বলি মোবাইলটা রাখো৷ মোবাইলের মধ্যে কি কি আছে একটু চেক করো৷ সেখানে শাহজালাল স্যার, শাকিল, জিকো ছিল৷" 


বুধবার বিকালের ঘটনার পর থেকে ক্যাম্পাসে অনুপস্থিতির বিষয়ে নাজমুল হুদা বলেন,"বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আমাকে জিজ্ঞেস করবে৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বিষয়ে অবগত আছে।"


এ বিষয়ে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, "সে ছুটির জন্য কোন অ্যাপ্লিকেশন করেনি৷ আমি তাকে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করতে বলেছিলাম৷'"


এ প্রসঙ্গে সিন্ডিকেট সদস্য ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল বলেন," আমি তখন মিটমাট করে দিয়েছিলাম৷ আমি মারতে দেখি নাই।"