এশিয়া র্যাঙ্কিং ২০২৬-এ শীর্ষ বেসরকারি, দেশে তৃতীয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
মেহেদী হাসান, ডিআইইউ প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ২০:১৫
টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জনের পাশাপাশি সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ৩৫১–৪০০ ব্যান্ডে জায়গা করে নিয়েছে তারা।
এই র্যাঙ্কিং নির্ধারণে পাঁচটি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনা করা হয়েছে—শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প খাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। এসব সূচকে পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।
এই অর্জনের মাধ্যমে ডিআইইউ তাদের একাডেমিক উৎকর্ষতা বাড়ানোর প্রচেষ্টা আরও জোরদার করেছে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং উদ্ভাবনভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগও এগিয়ে নিচ্ছে। বিশ্বমানের শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর শেখার সুযোগ তৈরির দিকেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

logo-2-1757314069.png)
