Logo
×

শিক্ষা

ইবি গণিত ক্লাবের সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক শিহাব

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৮:৪১

ইবি গণিত ক্লাবের সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক শিহাব

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গণিত ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান শিহাব নির্বাচিত হয়েছেন।


জানা যায়, গত ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ম্যাথক্লাবের ২০২৬ কার্যবর্ষের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫টি পদের বিপরীতে শিক্ষার্থীরা সরাসরি ভোট প্রদান করেন। তবে প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাবটির উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান অসুস্থ থাকায় নির্বাচনের সাতদিন পর সোমবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।


নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোবাশ্বের রহমান, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ লতিফুর রহমান মারুফ, সহকারী কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম, আয়োজন সম্পাদক নুর ইসলাম, প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম এবং আইটি সম্পাদক অমিত হাসান আতিক।


এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাশরুপ করিম নিশাদ, খাইরুল বাশার হৃদয়, রাজু আহমেদ, আফসানা খাতুন মিমি, রহিমা খাতুন এবং পিয়াল হাসান।


নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান বলেন, আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করবেন বলে জানান তিনি। পাশাপাশি গণিতকে বইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।


তিনি আরও বলেন, সবার সহযোগিতায় নতুন নতুন উদ্যোগ, প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজনের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। ক্লাবের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।