Logo
×

শিক্ষা

জবি উপাচার্যের শিক্ষাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাসপ সম্মাননা- ২০২৬ অর্জন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২৩:০৬

জবি উপাচার্যের শিক্ষাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাসপ সম্মাননা- ২০২৬ অর্জন

উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ ও নির্ভীক সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ সংস্কৃতি পরিষদ-এর আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তন-এ ‘অনিন্দ্র সমাজ গড়তে আমাদের ইনসাফের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক বীর মুক্তিযাদ্ধা আবদুস সালাম।


অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন- কে শিক্ষাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাসপ-২০২৬ সম্মাননা’ প্রদান করা হয়।


আলোচনা পর্বে প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের কর্মময় জীবন ও বিচারিক অবদানের ওপর আলোকপাত করে স্মৃতিচারণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। তিনি তাঁর বক্তব্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাবেক প্রধান বিচারপতির দৃঢ়তা, নীতিনিষ্ঠা ও সাহসিকতার কথা তুলে ধরেন।