Logo
×

শিক্ষা

‎টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে এবারো যায়গা হয়নি পাবিপ্রবির

Icon

‎পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৮:৪০

‎টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে এবারো যায়গা হয়নি পাবিপ্রবির

‎যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এর তালিকায় এবারও স্থান পায়নি পাবনা বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়।

‎ গত ২৩ এপ্রিল প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিংয়ে এবং বাকি ৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে।

‎তালিকার শীর্ষে যৌথভবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর পরে যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সাধারণ এবং  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

‎এই তালিকায় স্থান পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা পাবিপ্রবির সাথে একই সময়ে শুরু হলেও র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারেনি পাবিপ্রবি, যা শিক্ষার্থীদের মনে আরও আক্ষেপের জন্ম দিয়েছে।

‎উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশনের এই র‍্যাঙ্কিং শিক্ষার মান, গবেষণার পরিবেশ, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান মূল্যায়ন করে তৈরি করা হয়। এবারের সংস্করণে ১১৫ টি দেশের দুইহাজারের অধিক বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা হয়েছে এই তালিকা। শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, যা টানা ১০ বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে।