জামালপুরে ২৩৭ শিক্ষার্থীকে কিশোর কণ্ঠের মেধাবৃত্তি সংবর্ধনা
আফিফ আদনান, জাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৫:২৫
জামালপুর-এ ২৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার ও সংবর্ধনা প্রদান করেছে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ-এর অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর কিশোর কণ্ঠ পাঠক ফোরামের পরিচালক আসাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোর কণ্ঠের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. ইমন হোসেনসহ অন্যান্য অতিথিরা।
সংবর্ধনা পেয়ে আনন্দ প্রকাশ করে ৫ম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান বলেন, “এই পুরস্কার পেয়ে আমি খুবই খুশি। ভবিষ্যতে আরও ভালো ফল করার চেষ্টা করব।”
৭ম শ্রেণির শিক্ষার্থী রিয়া আক্তার বলেন, “এ ধরনের প্রতিযোগিতা আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়। আমি নিয়মিত এতে অংশ নিতে চাই।”
অভিভাবক আল ইমরান সুজন বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহ দেয়।
বক্তব্য শেষে ২৩৭ জন বিজয়ীর মাঝে সনদপত্র, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এদিকে এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে জেলার ৭টি উপজেলায় চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২ হাজার শিক্ষার্থী একযোগে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করে। ১০০ নম্বরের পরীক্ষায় যাচাই-বাছাই শেষে ২৩৭ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৫ জন এবং সাধারণ গ্রেডে ১০৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

logo-2-1757314069.png)
