Logo
×

শিক্ষা

ইবি জুম্ম ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মন্টু-নুমংসিং

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৪০

ইবি জুম্ম ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মন্টু-নুমংসিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পার্বত্য চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জুম্ম ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মন্টু চাকমা এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নুমংসিং মারমা মনোনীত হয়েছেন।


সোমবার (২০ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. তিয়াশা চাকমা, সাবেক সভাপতি বাবলু মারমা ও সাধারণ সম্পাদক পিকাসু চাকমা এ কমিটির অনুমোদন দেন।


কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি উন্মেষ চাকমা ও ছায়া চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক ফলিন্দ্র ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক অনুত্তর চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন চাকমা, অর্থ সম্পাদক জয়ন্ত চাকমা, সহ-অর্থ সম্পাদক ইউনিট চাকমা শুভ্র, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছদক চাকমা, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্কিড চাকমা, দপ্তর সম্পাদক সুমনা চাকমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক ঝিমিট চাকমা, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তুকিন চাকমা, লাইব্রেরি সম্পাদক নিটন চাকমা এবং মহিলা বিষয়ক সম্পাদক প্রবাসী চাকমা।  


এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মংসেনু মারমা, দিভাস চাকমা, আবীর চাকমা, হ্যাপি চাকমা, কৌশলী চাকমা ও জেসি চাকমা।


নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নুমংসিং মারমা বলেন, “আমি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং যারা আমাকে এই দায়িত্বে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, আমাদের এই সংগঠন শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি ঐক্য, নেতৃত্ব ও উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। সাধারণ সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলা।”


সভাপতি মন্টু চাকমা বলেন, “আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা এবং ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা।”