Logo
×

শিক্ষা

ইবিস্থ মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মেজবা-আতিক

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:০১

ইবিস্থ মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মেজবা-আতিক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেজবাউল হক রাব্বি এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিক হাসান সোহান মনোনীত হয়েছেন।


বুধবার (২২ এপ্রিল) সংগঠনটির সাবেক সভাপতি মোতালেব বিশ্বাস লিখন ও সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।


নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিয়াদ বিশ্বাস, সাজিদ আল আফনান, নাসিম আলী, তাহমিদ আহমেদ রিফাত, আবু সালিক সাজ্জাদ ও সানজিদা আলী; যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম ফারাবিন ও ছুম্মা খাতুন; সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন সাব্বির ও মীর হামায়রা সুলতানা; সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, মোস্তাফিজুর রহমান রানা, সুমাইয়া আফরিন সৃতি ও শারমিন আক্তার বৃষ্টি; কোষাধ্যক্ষ মারিয়াম আক্তার ও জরিফুল ইসলাম; দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান জিহাদ; উপ-দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, শান্ত ইসলাম, সাগর ইসলাম, সানজিদা ইসলাম ও তানজিনা খাতুন।


এছাড়া প্রচার সম্পাদক সুমাইয়া খাতুন, রাফসান রহমান ও মাহমুদুল হাসান; আইটি সম্পাদক শামীম আহমেদ, সাব্বির আহমেদ ও মোস্তাফিজুর রহমান; ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন ও রাকিবুল ইসলাম; সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন ও শারমিন আক্তার; ছাত্রকল্যাণ সম্পাদক মারুফ হাসান ও সাদিয়া আফরিন; নারী বিষয়ক সম্পাদক মেহজাবিন, সুলতানা ও মারিয়া খাতুন; সমাজকল্যাণ সম্পাদক সুমন ইসলাম ও রাশেদুল ইসলাম; এবং ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও ইমরান হোসেন।


নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আতিক হাসান বলেন, “এ দায়িত্ব আমার জন্য গর্বের ও অনুপ্রেরণার। সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল করতে আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


সভাপতি মেজবাউল হক বলেন, “সংগঠনের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে যোগ্য মনে করায় সংশ্লিষ্ট শিক্ষক ও অগ্রজদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বর্তমান কমিটির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জেলাকল্যাণ সমিতির কার্যক্রম এগিয়ে নিতে পারি, সে জন্য সবার দোয়া কামনা করছি।”