Logo
×

শিক্ষা

পাস্ট ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘ফ্রেশার্স টুর্নামেন্ট ২০২৬: ব্যাটল অব ওয়ার্ডস’ আয়োজন

Icon

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

পাস্ট ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘ফ্রেশার্স টুর্নামেন্ট ২০২৬: ব্যাটল অব ওয়ার্ডস’ আয়োজন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নবীন বিতার্কিকদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিজেদের কণ্ঠ তুলে ধরার সুযোগ করে দিতে পাস্ট ডিবেটিং সোসাইটি ‘ফ্রেশার্স টুর্নামেন্ট ২০২৬: ব্যাটল অব ওয়ার্ডস’ আয়োজন করেছে। একই সঙ্গে প্রায় অর্ধশতাধিক নবীন বিতার্কিককে বরণ করে নেওয়া হয়।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একাডেমিক ভবন-৩ এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভিন্ন ভেন্যুতে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৪টি দলের মোট ৪২ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় যুক্তি ও বাকশৈলীর প্রাণবন্ত লড়াইয়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।


প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে।


এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম; পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রউফ; সাধারণ সম্পাদক মোবাশ্বিরা গালিবা তন্মিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও নবীন বিতার্কিকরা।


পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রউফ বলেন, “আমরা বিশ্বাস করি, বিতর্ক শুধুমাত্র কথার লড়াই নয়; এটি চিন্তার বিকাশ, মতের পার্থক্যের প্রতি সম্মান এবং গঠনমূলক আলোচনার একটি শক্তিশালী মাধ্যম। Freshers Tournament-এর মাধ্যমে নবীনরা তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতের দক্ষ ডিবেটার হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।


এই আয়োজনকে সফল করতে আমাদের সকল সদস্য, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আশা করি, এই টুর্নামেন্টের মাধ্যমে একটি সুস্থ, যুক্তিনির্ভর এবং প্রগতিশীল ক্যাম্পাস সংস্কৃতি আরও দৃঢ় হবে।"