পাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:৩২
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. মো. শামীম রেজা, বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বা রুহি, সহকারী অধ্যাপক মোছা. মিরা খাতুন, প্রভাষক ড মো. নাসিফ হোসাইন, রুবিয়া ইয়াসমিন ও মো. মিরাজ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌকির আহমেদ।
শিক্ষার্থীদের উদ্দেশ্য ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, অভিনন্দন জানাতে চাই যারা গ্র্যাজুয়েট হতে যাচ্ছে। কারণ তোমরা একেকজন এই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। তোমাদের সকলের রেজাল্ট ভালো নাই হতে পারে কিন্তু তোমার সবাই জীবনের কোনো না কোনো জায়গাতে তোমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে।
এসময় ড. নজরুল ইসলাম আরও বলেন, উপবিভাগ ভিত্তিক পড়াশোনার পাশাপাশি স্কিল শেখাটাও গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে তোমার বিভাগের এসকল কোর্স এর শিক্ষাগুলো হয়তো সবসময় কাজে লাগবে না কিন্তু প্রয়োজনীয় স্কিলগুলো যদি তোমরা অর্জন করতে পারো এবং তোমাদের চেষ্টা চলমান রাখো আমি আাশাবাদী তোমরা সকলেই সফলতা অর্জন করতে পারবে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই স্কিলফুল হতে হবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বা রুহি বলেন, এই বিভাগ থেকে অর্জিত ভালো শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগাবে এবং সর্বদা বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করবে।
উল্লেখ্য, ১২ই এপ্রিল শুরু হয় পরিসংখ্যান বিভাগের ক্রীড়া সপ্তাহ। ক্রিকেট, ফুটবল, তাস, লুডু, ক্যারাম, দাবা, হাঁড়ি ভাঙা, পিলো পাসিং খেলা অনুষ্ঠিত হয়। বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চড়ুইভাতি শেষ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান ও আবৃতি পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা।

logo-2-1757314069.png)
