ইবিতে দিনব্যাপী আন্তর্জাতিক সাইন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:০৬
‘প্রাকৃতিক পণ্য গবেষণা অন্বেষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ‘আন্তর্জাতিক সাইন্টিফিক সিম্পোজিয়াম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কোরিয়ার কিউং হে ইউনিভার্সিটির প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সিউল ওরিয়েন্টাল মেডিসিন অ্যাসোসিয়েশনের সদস্য বংলি কিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, ইন্টারন্যাশনাল সাইন্টিফিক সিম্পোজিয়াম ২০২৬ এর আহ্বায়ক অধ্যাপক ড. রেজুয়ানুল ইসলাম এবং ড. মিজানুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান আলোচকের বক্তব্য শেষে পোস্টার প্রেজেন্টেশনে অংশ নেয় শিক্ষার্থীরা। এতে ৩ টি ক্যাটাগরিতে মোট ৬ জন পুরষ্কার প্রাপ্ত হন। তারা হলেন, ওপেন ক্যাটাগরিতে প্রথম বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোবিনুল হক ও দ্বিতীয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল। মাস্টার্স থিসিস ক্যাটাগরিতে, আমিন খান ও ফরহাদ আলম এবং ৪র্থ বর্ষ সিপনোসিস ক্যাটাগরিতে হুজাইফা ও আব্দুল্লাহ আল হাসান।
এছাড়া, সিম্পোজিয়াম শেষে বিভাগের ২১তম ব্যাচকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

logo-2-1757314069.png)
