শাবিপ্রবির অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগে ইউটিএলের ক্ষোভ ও উদ্বেগ
মো. হাসানুল বান্না, শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২২:১১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এ আয়োজিত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
শনিবার(১১ এপ্রিল) দুপুরে ইউটিএল-এর আহ্বায়ক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য-সচিব ড. মোঃ জামাল উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত "ইয়ুথ উদ্যোক্তা ও স্টার্টআপ বিষয়ক শিক্ষার্থী কর্মসূচি (সিলেট পর্ব)" শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী প্রোগ্রাম সূচি ও ব্যানারে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ ‘ট্রেজারার’-এর নাম বাদ দেওয়া হয়।
অনুষ্ঠানটি এসএমই ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে শাবিপ্রবি এবং সাস্ট ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
ইউটিএল এক বিবৃতিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত প্রটোকল অনুযায়ী উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার-এই তিনটি পদ প্রাতিষ্ঠানিক মর্যাদার অবিচ্ছেদ্য অংশ। আমন্ত্রণপত্র বা প্রোগ্রাম সূচিতে এই প্রটোকল অনুসরণ না করা কেবল শিষ্টাচারের ব্যত্যয় নয়, বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর অবমাননার শামিল। ইতিপূর্বে ২০২৬ সালের স্বাধীনতা দিবসের কর্মসূচিতেে আরও পেশাদার, দায়িত্বশীল হওয়ার জোর আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, বারবার একই ধরনের ভুল সংঘটিত হওয়া কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি আয়োজক ও সংশ্লিষ্ট মহলের চরম সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এই ধরনের প্রথাভঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে।
ইউটিএল মনে করে, শাবিপ্রবির দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনামের সঙ্গে এ ধরনের ঘটনা সাংঘর্ষিক এবং তা প্রতিষ্ঠানের সামগ্রিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে।
এ প্রেক্ষিতে ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক (ইউটিএল) ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানে যথাযথ প্রটোকল নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক গরিমা অক্ষুণ্ণ রাখতে কর্তৃপক্ষকে আরও পেশাদার, দায়িত্বশীল হওয়ার জোর আহ্বান জানাচ্ছে।

logo-2-1757314069.png)
