জাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে গুচ্ছ এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত
আফিফ আদনান, জাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২০:২৭
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সমন্বিত GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে এ-ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। GST এ ইউনিটের ভর্তি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানের প্রেস ব্রিফিং এ জানান
জাবিপ্রবিতে এ-ইউনিটে মোট ৩ হাজার ৪৫৯ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী ছিলেন। এর মাঝে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৮৯৭ জন। অনুপস্থিত ৫৬২ জন৷ সেই হিসেবে উপস্থিতির হার ৮৩.৭৫ শতাংশ এবং অনুপস্থিতির হার ১৬.২৫ শতাংশ৷
তিনি আরো বলেন কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী, গোয়েন্দাসংস্হা সহ অত্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকগণ কাজ করে যাচ্ছে এবং কোন অনিয়মের খবর পাওয়া যায় নি।
শিক্ষার্থীদের সুবিধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবিপ্রবি শাখা হেল্প ডেস্কে তথ্য সহায়তা প্রদান,ব্যাগ-ইলেক্ট্রনিক ডিভাইস রাখার ব্যাবস্থা এবং বিনামুল্যে সুপেয় পানির আয়োজন করে।

জাবিপ্রবি ক্যাম্পাসের অবকাঠামোগত দুর্বলতার বিষয়টি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আলোচনার অন্যতম বিষয়।বসার পর্যাপ্ত চেয়ারের ব্যাবস্থা না থাকায় তীব্র রোদে কষ্ট করতে হয়েছে অভিভাবকদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন একটা ক্যাম্পাসের যেসব সুবিধা থাকা দরকার তার বেশিরভাগই নেই।

logo-2-1757314069.png)
