যবিপ্রবির গনিত ক্লাবের নেতৃত্বে সুমন ও এহসান
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫১
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গনিত ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. সুমন আলী ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের মো. এহসান খান।
বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে গণিত বিভাগের ৫১৩ নং কক্ষে অস্থায়ী নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ১৪৮ জন শিক্ষার্থী।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন,সহ-সাধারণ সম্পাদক খন্দকার রাইয়ান ফেরদৌস, মো. আবু সাইদ সুমন ও জাহিদ হাসান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ জেড এম হাসিব হোসেন, মো. তোজাম্মেল হক রিয়াদ, ইউসুফ আলী ও মো. রাফসান শেখ। ক্রীড়া সাংস্কৃতিক ও নারী বিষয়ক সম্পাদক হাজেরা আক্তার, অহনা ইসলাম ও রিফয়া ইয়ুমনা।
নবনির্বাচিত সহ-সভাপতি মো. সুমন আলী বলেন, গনিত ক্লাব নির্বাচন-২০২৬ এ সহ-সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্বকে আমি একটি আমানত হিসেবে গ্রহণ করছি এবং ইনশাআল্লাহ সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবের উন্নয়নে কাজ করে যাব। আল্লাহ তায়ালা যেন আমাকে এই দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দান করেন এবং আমাদের সকল প্রচেষ্টা কবুল করেন এই দোয়া কামনা করছি।
সাধারন সম্পাদক মো. এহসান খান বলেন, এ নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পূর্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার আরও বড় দায়িত্ব গ্রহণ করছি।
এই দায়িত্বকে আমি একটি আমানত হিসেবে গ্রহণ করছি এবং ইনশাআল্লাহ সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। ডিপার্টমেন্টের সকলের চাওয়া-পাওয়া, মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাব এবং সবার জন্য একটি সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব।

logo-2-1757314069.png)
