Logo
×

শিক্ষা

যবিপ্রবির এআইএস ক্লাবের নতুন কমিটি গঠন

Icon

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৮:৩৪

যবিপ্রবির এআইএস ক্লাবের নতুন কমিটি গঠন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সোহানুর রহমান।


সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের নিজস্ব কক্ষে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে চতুর্থ বর্ষের শিক্ষার্থী খাদিজা হোসাইন মুন্নি এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী জয়ন্ত পাল, কোষাধ্যক্ষ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেজবাহ ও প্রচার সম্পাদক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম কামাল।


 এছাড়া কার্যনির্বাহী সদস্য  পদে নির্বাচিত হয়েছে মো. সালমান আমিন, নাভিদ নওরোজ হিমেল, রাতুল হাসান খান, মো. খায়রুল হোসেন ইয়ামিন, প্রিয়া দাশ এবং মোছা. তাজমিম আক্তার।


ক্লাবটির নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এআইএস ক্লাবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। সভাপতি হিসেবে আমার লক্ষ্য থাকবে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে আমাদের বিভাগকে সফল ও গৌরবের সঙ্গে প্রতিনিধিত্ব করাই হবে আমার অন্যতম প্রধান অঙ্গীকার।


ক্লাবটিতে নির্বাচন কমিশনার হিসেব দায়িত্ব পালন করেছেন বিভাগটির সহকারী অধ্যাপক তরুন সেন, সহকারী অধ্যাপক মো. শাহাজুল ইসলাম, প্রভাষক ফজলুর রহমান।