বাকৃবিতে ৮ জন মেধাবী শিক্ষার্থীকে ALFAET বৃত্তি প্রদান
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৪:০৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের উদ্যোগে “আহসানুজ্জামান লিন্টু ও ফরিদা আখতার শিক্ষা ট্রাস্ট (ALFAET) বৃত্তি-২০২৬” প্রদান অনুষ্ঠান ৭ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টায় অনুষদীয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি ও সভাপতি, বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতি এবং স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেড-এর পরিচালক ও সিইও জনাব আহসানুজ্জামান লিন্টু।
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষদের সাবেক ডিন ও কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

logo-2-1757314069.png)
