Logo
×

শিক্ষা

ইবিতে নরসিংদী জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সোহরাব-রাজীব

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৯:২৬

ইবিতে নরসিংদী জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সোহরাব-রাজীব

নরসিংদী জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬–২৭ বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২০–২১ বর্ষের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১–২২ বর্ষের রাজীব সাহা।


বুধবার (১ এপ্রিল) সংগঠনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মুর্শিদ আলমের অনুমোদন এবং সাবেক সভাপতি আল-আমিন, অমিত হাসান রাহিত ও মোয়াজ্জেম হোসেন আদনানের সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি নরসিংদী জেলার শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইউসুফ আহমেদ, কোহিনুর শিকদার জারিন, জান্নাতুল তুর্কি, সুমাইয়া ফাহমিদা, তাহিম আল আমিন, সায়মা আক্তার, মাহবুবা শাহরীন নূপুর ও মেহেদী হাসান শাহিন। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ, সৈকত সরকার, নুর-ই-আলম, তরিকুল ইসলাম শিশির ও শিমুল মৃধা। সহ-সাংগঠনিক সম্পাদক ফাহমিনা ইসলাম মুনা, রায়হান উদ্দিন, সাবিহা আফরিন দোলন, আবুল হাসনাত, নাহিদ কবির ও মাহবুবা তানজিম। 


দপ্তর সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ জুবায়ের চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ মিতুল হাসান, প্রচার সম্পাদক জোনাহিদ আফরাদ, উপ-প্রচার সম্পাদক তুষার আব্দুল্লাহ, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ রাতুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিম সরকার, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক সিফাত উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ইফতেকার জাহান সোনিয়া এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশরাফুল আল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাদ মিয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লিমা আক্তার, সমাজসেবা সম্পাদক রকিবুল ইসলাম ইমন এবং কর্ম ও কর্মসূচি পরিকল্পনা বিষয়ক সম্পাদক কাজী আজিজুল হক শাকিল দায়িত্ব পেয়েছেন।


এছাড়া নবগঠিত এ কমিটির কার্যকরী সদস্যরা হলেন জাহিদ হাসান, রায়হান সরকার, ইব্রাহিম খলিলুল্লাহ, হাসিবুল কবির, তাহসিন আহমেদ রিমন, সিয়াম, ইয়াসমিন আক্তার জ্যোতি, ইসরাত জাহান সাওদা, সায়মা শৈলী, শুভ, সাদিকুর রহমান, নিপা আক্তার ও তানিয়া আক্তার।


নবনির্বাচিত সভাপতি সোহরাব উদ্দিন বলেন, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি আমাদের একটি পরিবার। আমরা নরসিংদী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জনের উদ্দেশ্যে একত্রিত হয়েছি। নরসিংদী জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এই সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই সকলকে সঙ্গে নিয়ে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। এজন্য সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।