Logo
×

শিক্ষা

বিদায়ী বক্তব্যে নিজের অর্জন তুলে ধরলেন ঢাবির সাবেক ভিসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০০:৩৩

বিদায়ী বক্তব্যে নিজের অর্জন তুলে ধরলেন ঢাবির সাবেক ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সদ্য সাবেক উপাচার্য ড. নিয়াজ আহমদ খান অব্যাহতি নিয়ে বিদায়ী বক্তব্যে তার দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন অর্জন তুলে ধরেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দেওয়া এক লিখিত বার্তায় তিনি জানান, উপাচার্যের পদ থেকে অব্যাহতির জন্য তার আবেদন সরকার অনুমোদন করেছে এবং তিনি আবার নিজ বিভাগ উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপনায় ফিরে যাচ্ছেন।

বিদায়ী উপাচার্য বলেন, আমি মনে করেছি, আমার দায়িত্ব এখন শেষ হয়েছে। একটি আপৎকালীন সময়ে দেশ ও জাতির স্বার্থে ছাত্রদের অনুরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলাম।

তখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কার্যত বন্ধ ছিল, প্রশাসনিক কাঠামো অকার্যকর হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে প্রথম লক্ষ্য ছিল একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করা এবং বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীলতায় ফেরানো। সবাইকে সঙ্গে নিয়ে উদয়াস্ত কাজ করে বিশ্ববিদ্যালয়ে সার্বিক পরিস্থিতির উন্নতি করা সম্ভব হয়েছে। এখন আর সেই আপৎকালীন নাজুক পরিস্থিতি নেই। ড. নিয়াজ বলেন, উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর আমার কাছে এটি ছিল ‘উদ্ধারকারী মিশন’। আমি কখনোই এটিকে ‘চাকরি’ মনে করিনি। আমার নিয়োগপত্রেও ‘সাময়িক’ নিয়োগের কথাটি লেখা ছিল। চেষ্টা করেছি, সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে অচল অবস্থা থেকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার।