সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে নৃশংস হত্যার ঘটনায় ইবি গ্রীণ ফোরামের শোক
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৪:৫২
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনাকে তাঁর নিজ অফিস কক্ষে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে ইবি গ্রীণ ফোরাম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার পবিত্র অঙ্গনে একজন শিক্ষকের নিজ কক্ষে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার দ্রুত রহস্য উদঘাটন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনা।

logo-2-1757314069.png)
