Logo
×

শিক্ষা

একদিন পিছিয়ে সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত হলো ইবির ইফতার

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৫:১২

একদিন পিছিয়ে সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত হলো ইবির ইফতার

একদিন পিছিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, গত ২ মার্চ অনুষ্ঠিত প্রভোস্ট কাউন্সিলের আগের বৈঠকে শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনাবাসিক শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।


ইফতার মাহফিলটি আগামী রবিবার (৮ মার্চ) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আয়োজন করা হবে। শিক্ষার্থীরা শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটা পর্যন্ত নিজ নিজ হল থেকে হল কার্ড প্রদর্শনের মাধ্যমে ইফতারের টোকেন সংগ্রহ করতে পারবেন।


এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীরা হল কার্ড প্রদর্শন করে টোকেন সংগ্রহ করতে পারবে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইফতার আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রতিটি আবাসিক হল তাদের নিজস্ব ব্যবস্থাপনা ও নির্ধারিত কর্মপদ্ধতি অনুসরণ করবে।”