শাবিপ্রবি লোকপ্রশাসন সমিতির নেতৃত্বে রাব্বি-মালেক
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:৩১
লোকপ্রশাসন সমিতির ১ম কার্যনিবার্হী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ সভাপতি পদে বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী শাহ নাঈম রাব্বি এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী আব্দুল্লাহ আল মালেক চৌধুরী নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩রা মার্চ ) বিভাগের সমিতিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদাধিকারবলে সভাপতি পদে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফাতেমা খাতুন এবং কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সাধারন সম্পাদক শাওন আকন্দ, সহকারী কোষাধ্যক্ষ মো.মাসুম মিয়া, সাংগাঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সিয়াম, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া ত্বোহফা আফিন্দি, ক্রীড়া সম্পাদক জাসিয়া সাফ্ফাত বিনতে আনওয়ার, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুস সালাম এবং দপ্তর সম্পাদক মোস্তাকিম বিল্লাহ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মাশরাফুল হাসান চৌধুরী, রুবাইয়া হক হৃদিকা,খন্দকার মুহিদুল হাসান এবং মো. আলতাফ হুসাইন।
উল্লেখ্য, ডিসেম্বর ২০২৫-এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মিনি অডিটোরিয়ামে সমিতির গঠনতন্ত্র অনুমোদিত হয়। সেই অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ অধ্যাপক সামিউল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার এবং অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হুসাইনীকে সহকারী নির্বাচন কমিশনার করা হয়। তাঁদের তত্ত্বাবধানে ২ মার্চ ৩য়, ৪র্থ বর্ষ ও মাস্টার্স এবং ৩ মার্চ ১ম ও ২য় বর্ষের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

logo-2-1757314069.png)
