বেরোবি লোকপ্রশাসন বিভাগের রামাদান কালচারাল ফেস্ট ও ইফতার মাহফিল
সাইফুল্লাহ মাসুম, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ২২:৪৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর লোকপ্রশাসন বিভাগের আয়োজনে রামাদান কালচারাল ফেস্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ মার্চ ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত হয় এই ইফতার মাহফিল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এবং লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, গবেষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে অনন্য উচ্চতায় পৌঁছেছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেই শ্রেষ্ঠত্বের গৌরব ধরে রাখতে হবে।
তিনি আরো বলেন শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অংশীজন। এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম শিক্ষার্থীদের সনদের মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দেবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব বা নেতিবাচক প্রচারণায় কান না দিয়ে গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।
এছাড়াও ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। দোয়ায় দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ মাখদুম, সাইফুল ইসলাম, প্রভাষক আফজাল হোসেন শাকিল, সহকারী রেজিস্ট্রার মোঃ ফজলুল হকসহ শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

logo-2-1757314069.png)
