Logo
×

শিক্ষা

শাবিপ্রবিতে ইফতার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪০

শাবিপ্রবিতে ইফতার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা প্রকৌশল অধিকার আন্দোলন এবং সিলেটের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র উদ্যোগে ইফতার মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৭ ই ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় সিলেটের চৌহাট্টায় আইইবি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এসময় অনুষ্ঠানে অতিথিদের মাঝে ‘প্রকৌশল খাতের সংকট ও সংস্কার প্রস্তাবনা’ নামে একটি বিশেষ প্রকাশনা হাতে তুলে দেন আয়োজকরা।


এতে শাবিপ্রবির  প্রধান প্রকৌশলী  ইঞ্জিনিয়ার মো. জয়নাল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মোহাম্মদ ইকবাল ও বিশেষ অতিথি হিসেবে শাবিপ্রবির সিইই বিভাগের আবদুল্লাহ আল নোমান, সিইপি বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার ও গণিত বিভাগের  অধ্যাপক মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আলোচকরা দেশের প্রকৌশল খাতের বিভিন্ন দুরবস্থা, পেশাগত বৈষম্য ও কাঠামোগত সংকট বিষয়ক আলোকপাত করেন।