Logo
×

শিক্ষা

জাবিপ্রবিতে দলীয় রাজনীতি হবে না, শিক্ষাঙ্গন থাকবে রাজনীতির বাইরে

Icon

আফিফ আদনান, জাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮

জাবিপ্রবিতে দলীয় রাজনীতি হবে না, শিক্ষাঙ্গন থাকবে রাজনীতির বাইরে

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ইফতার মাহফিলে বক্তব্য প্রদানকালে জামালপুর-৩ আসনের নবনির্মিত সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুল বলেন জাবিপ্রবিতে দলীয় রাজনীতি হবে না, শিক্ষাঙ্গন থাকবে রাজনীতির বাইরে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) জাবিপ্রবির একাডেমিক ভবন প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুলসহ জামালপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মো. ফরিদুল কবির তালুকদার এবং জামালপুর -৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জনাব বাবুল আরো বলেন শিক্ষাঙ্গন নিয়ে নষ্ট ও নোংরা রাজনীতি হোক,তা আমরা চাই না এবং করতেও দেব না।সামনে অনেক কাজ পরে আছে এবং এই প্রতিষ্ঠানকে দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে গড়ে তুলতে চান।

ইফতার মাহফিলে স্বাগত বক্তা হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ইইই বিভাগের চেয়ারম্যান প্রভাষক মো. সিজার রহমানের সঞ্চালনায় আয়োজিত এই কেন্দ্রীয় ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।