শাবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে ফয়সাল-নুর
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের ২১তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিডিনিউজ ২৪ ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের উপস্থিতিতে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সৈকত মাহাবুব (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সম্পাদক সাগর হোসেন শুভ্র (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ (জাগো নিউজ২৪), দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক (বাংলাদেশ প্রতিদিন)।
এ ছাড়া, কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ) এবং নাদির আহমেদ (দৈনিক জনকণ্ঠ)।
এ ছাড়া, ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনার অধ্যাপক ইফতেখার রহমান ও অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, অধ্যাপক ড. খালিদুর রহমান, অধ্যাপক ড. মো. মুরাদ, শাবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ প্রমুখ।
ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

logo-2-1757314069.png)
