ভাষা শহীদদের স্মরণে ইবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটি।
সংগঠনটির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক তানিম তানভীরসহ অন্য সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তারা।
সংগঠনটির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার জন্য শহীদ সালাম, রফিক, বরকত আত্মাহুতি দিয়েছিলেন। তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা রাষ্ট্রভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা প্রত্যাশা করি তাদের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪শের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে একটি বৈষম্যহীন বাংলাদেশ সমাজ প্রতিষ্ঠা করবো।

logo-2-1757314069.png)
